নতুন উপাচার্যের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে গতকাল সোমবার যোগ দিয়েছেন অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার আশরাফ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

নতুন উপাচার্য গতকাল প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি এবং পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতাস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।