প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. আলাউদ্দিন। নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নবাগত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করেন। দায়িত্ব গ্রহণ করে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’ উপাচার্য মো. আলাউদ্দিন এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং একই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন।