নতুন উপাচার্যের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১১তম উপাচার্য হিসেবে আবদুল হাকিম সরকার যোগদানপত্রে স্বাক্ষর করে দায়িত্ব গ্রহণ করেন। পরে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। এ সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তিনি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকেরা। নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আবদুল হাকিম সরকারকে আগামী ৪ বছরের জন্য নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।