নতুন ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনীর জন্য প্রস্তাবিত বেতন কাঠামোর সঙ্গে ভারসাম্য রেখে দেশের সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা সমন্বয়ের জন্য নতুন ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। ৩ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ফেডারেল নির্বাহী পরিষদের সভায় এই আহ্বান জানানো হয়।
গতকাল মঙ্গলবার সংগঠনের মহাসচিবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।