নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুল্লাহ আল-মাসুম সভাপতি এবং আতিকুর রহমান সাধারণ সম্পাদক হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ওই নতুন কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। চার সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতি প্রীতম মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ। ২০০৪ সালে এক বছরের জন্য ডুয়েটে সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল।