নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদী উপজেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে শফিকুল ইসলামকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার নারান্দীতে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্রে গত সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক খায়রুল কবীর, নির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, জেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. শাজাহান মিয়া, জেলা যুবদলের সভাপতি দ্বীন মোহাম্মদ প্রমুখ।