নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. হীরা সরকার জানান, ১০ বছর পর গতকাল শনিবার দুপুরে ওই কলেজে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগ জেলা কমিটির সিদ্ধান্ত অনুসারে মো. আমজাদ হোসেনকে সভাপতি ও মো. আজিম হায়দারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।