নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে এম মোহসিন ও মীর আহমেদ। গত রোববার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাসিম সিকদার ও গোলাম মোস্তফা। কোষাধ্যক্ষ খালেদ হায়দার, যুগ্ম সম্পাদক ইকবাল হাসান ও আলী হোসেন, দপ্তর সম্পাদক রফিক উদ্দিন এনায়েত। নির্বাহী সদস্য ইন্দ্রজিত ঘোষ, মাহবুব হোসেন খান, মতিউর সেন্টু ও বাবুল তালুকদার। বিজ্ঞপ্তি।