প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহত্তর ঢাকায় বসবাসরত শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলার পেশাজীবীদের কল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে৷ সমিতির ৬১ সদস্যের এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রবিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম৷ সাধারণ সম্পাদক নির্বাচিত হন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আশরাফ আলী৷ গত রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হলরুমে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়৷ সভায় ব্যবসায়ী, চাকুরিজীবী, আইনজীবী, চিকিৎসক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷