প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক ইমনকে সভাপতি ও যারিফ মুবিনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে৷ গতকাল বুধবার সংগঠনের পঞ্চম সম্মেলন শেষে ওই কমিটি ঘোষণা করা হয়৷ বিকেলে নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় হয়৷ গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা দলীয় পতাকা ও কেন্দ্রীয় সভাপতি প্রবীর সাহা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন৷