নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ বিসিএস ফোরামের নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। সভাপতি হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল হানিফ। গত শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি নির্বাচন করা হয়। ৩৯ সদস্যের এই কমিটির মেয়াদ দুই বছর। বিজ্ঞপ্তি।