প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৪-১৫ সেশনের জন্য সভাপতি হিসেবে সমকাল-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে আমাদের সময়-এর সানাউল হক নির্বাচিত হয়েছেন। তাঁদের মনোনীত নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি দৈনিক জনতার মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক যায়যায়দিন-এর মতিউর তানিফ, দপ্তর সম্পাদক মানবজমিনের ফররুখ মাহমুদ, অর্থ সম্পাদক কালের কণ্ঠ-এর রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নয়া দিগন্তের তৌহিদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের ফরহাদ উদ্দীন ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সাখাওয়াত আমিন।