নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি রেস্তোরাঁয় গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ১১ সদস্যের কার্যপরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি এই কমিটির সভাপতি করা হয়েছে আরটিভির বার্তা সম্পাদক আনোয়ার হককে। নিউ এজ-এর প্রধান প্রতিবেদক খাদিমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া বিপ্লব শহীদকে (চ্যানেল ২৪) সহসভাপতি, সোমা ইসলাম (চ্যানেল আই) যুগ্ম সম্পাদক, ফেরদাউস মোবারক (ডেইলি স্টার) সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলম (সংবাদ প্রতিক্ষণ) অর্থ সম্পাদক ও তাসকিনা ইয়াসমিনকে (মানবকণ্ঠ) সমাজকল্যাণ সম্পাদক করা হয়। সদস্য পদে আছেন আশরাফুল ইসলাম (আমাদের সময়), আবদুল্লাহ আল মামুন (যুগান্তর), তহুর আহমেদ (যুগান্তর) ও মিসবাহুল হক (যায়যায়দিন)। বিজ্ঞপ্তি|