নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঢাকা বিশ্ববিদ্যালয় সতীর্থ ঊনসত্তর’-এর কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০১৫-১৬ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক সচিব মিজানুর রহমান। ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় এ নির্বাচন হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান একরাম আহমেদ। বিজ্ঞপ্তি|