প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজাউল হক চৌধুরীকে সভাপতি ও সৈয়দ রেজয়ানুল কবিরকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার টিএসসিতে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের পর এই কমিটি হয়। এ ছাড়া সহসভাপতি শাহ জালাল, কে এম এ বারী, ফারহাত চৌধুরী, আবদুস সামাদ, নূরুল আমিন বেপারী, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. আবুল হাশিমসহ নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য ৪৫ জন।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক