প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমদ ইসমাইল মোস্তফাকে সভাপতি ও মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অ্যালামনাই সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কার্জন হল মিলনায়তনে অ্যালামনাই সমিতির পুনর্মিলনী ও প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কণ্ঠভোটে নতুন নেতৃত্ব বাছাই করেন সদস্যরা। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আহমদ ইসমাইল মোস্তফা। সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র আর ব্যাপক আড্ডায় দিনভর মেতে ছিলেন বিভাগের পুরোনো শিক্ষার্থীরা।