প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন কমিটির সভাপতি হিসেবে মোর্শেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহিরুল হক খন্দকার ও বিশেষ অতিথি প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক রফিকুল আলম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু হাদী নূর আলী খান।