নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের নির্বাচন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে রাশেদ উদ্দিন সভাপতি ও সাখাওয়াত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাতি সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম সায়েম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক এ এস এম সায়েম, মহিলা সম্পাদিকা নার্গিস আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জীব কুমার দে, সদস্য মেজবাহ উদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দীন ও মোহাম্মদ উল্লাহ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রেজিস্ট্রার মো. মমিনুল হক। তাঁকে সহায়তা করেন দুই সদস্য পরিচালক (অর্থ ও হিসাব) আবদুল জলিল ও গ্রন্থাগারিক মো. জাহাঙ্গীর হোসেন।