নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নতুন কমিটি গঠন করা হয়েছে। ডেইলি স্টার-এর এম এ সাঈদ সভাপতি এবং প্রথম আলোর মাহবুব আলম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সমিতির কার্যালয়ে আয়োজিত বার্ষিক সভায় ২০১৫-১৬ সালের জন্য ১৫ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী সভাপতি শাকির আহমাদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন সংগঠন নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।