প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রগ্রেসিভ এগ্রিকালচারালিস্ট অ্যাসোসিয়েশনের ২০১৪-১৫ বছরের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। পশুপুষ্টি বিভাগের শিক্ষক মোহাম্মদ আল-মামুন নতুন কমিটির সভাপতি ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহ্মুদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের দুজন বৈজ্ঞানিক কর্মকর্তাও রয়েছেন।