নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের নির্বাচন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আতাউর রহমান সভাপতি ও মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. আজহার মোল্লা ও নারায়ণ বণিক, সহসাধারণ সম্পাদক দেওয়ান হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মানিক, কোষাধ্যক্ষ মো. মাসুদ করিম প্রমুখ।