প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার গঠনমূলক স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদপত্র পাঠক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এক বছরের জন্য গঠিত ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে আশিকুর রহমান তালুকদার সভাপতি এবং নাসির উদ্দিন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও পাঠক ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ছাদেকুল আরেফিন। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি শাহ আলম ও সাবেকুন্নাহার সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ তোরাব আলী, প্রচারবিষয়ক সম্পাদক শাহীন হোসেন প্রমুখ।