প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আবদুল গনি স্মৃতি পাঠাগারের নতুন কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির বিশেষ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে সোহরাব আলী সভাপতি, সুজয় দাস সাধারণ সম্পাদক এবং বিধান চন্দ্র কর্মকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে নির্বাচন পর্ব পরিচালনা করেন মো. কাওসার। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি|