নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হিসেবে সুশান্ত ওঝা ও সাধারণ সম্পাদক হিসেবে তাহমিদ হাসান নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের ১৩তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়। এর আগে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির দ্বিতীয় তলার করিডরে সম্মেলন উদ্বোধন করেন শিক্ষাবিদ প্রাবন্ধিক অধ্যক্ষ আকমল হোসেন। রকিব মোহাম্মদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হাসান তারেক, সিয়াম সারোয়ার জামিল প্রমুখ।