নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট জেলা শাখার নতুন কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনের কার্যালয়ে গত মঙ্গলবার দ্বিবার্ষিক নির্বাচন শেষে রাতে দুই বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সিলেটের আঞ্চলিক দৈনিক সিলেটের ডাক-এর ক্রীড়া প্রতিবেদক বদরুদ্দোজা বদর সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব-এর ক্রীড়া সম্পাদক মামুন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটি ঘোষণার সঙ্গে দায়িত্বও হস্তান্তর করা হয়।