প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর নতুন কার্যনির্বাহী কমিটি গতকাল শুক্রবার গঠিত হয়েছে। কমিটি নিয়ে আলোচনা শেষে একক প্রার্থী হওয়ায় সাধারণ সম্পাদক পদে পার্থ সারথি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাবীন আক্তার লিজা ও মো. মুসা, সাধারণ সদস্যপদে আখতার হোসেন রাজা, সেতারা বেগম, কাদিমুল ইসলাম, রাশেদুল আলম ও ইসরাফিল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসভাপতি পদে মোজাম্মেল হক ও মনজুর-উল হক নির্বাচিত হন।