নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়ক চাই সিলেট জেলা শাখার ২০১৬-১৭ সালের নতুন কমিটি কেন্দ্রীয় অনুমোদন লাভ করেছে। ৩৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এম বাবর লস্কর ও সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলী। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্প্রতি এ কমিটি অনুমোদন দেন। কার্যকরী কমিটির পাশাপাশি ১৪ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও জেলা কমিটির সঙ্গে কেন্দ্রের অনুমোদন লাভ করেছে।