প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর ২০১৬ সালের নতুন কমিটি ঘোষণা হয়েছে। গত শুক্রবার রাতে নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে বার্ষিক সাধারণ সভা শেষে কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন কমিটির সভাপতি যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান মাহবুবুর রহমান এবং এটিএন নিউজের সিলেট প্রতিনিধি সজল ছত্রী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।