প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন সুরমা খেলাঘর আসর সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি মনোনীত হয়েছেন ছড়াকার কনোজ চক্রবর্তী, সাধারণ সম্পাদক কবি ধ্রুব গৌতম ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন কবি মাসুদা সিদ্দীকা।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জানুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলন শেষে সংগঠনের সভাপতি দীনবন্ধু পালের সভাপতিত্বে বিষয় নির্বাচনী সভায় প্রস্তাবিত কমিটি অনুমোদন করেন খেলাঘর সিলেট জেলার সভাপতি মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অরূপ শ্যাম।