নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির দ্বিবার্ষিক নির্বাচনে অজয় কুমার রায় সভাপতি ও ইসতিয়াক এম সৈয়দ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শনিবার এ নির্বাচন হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আবু হাসান ভূঁইয়া ও গোলাম মো. ভূঁইয়া, কোষাধ্যক্ষ দিলীপ কুমার সাহা, সহসম্পাদক নজরুল ইসলাম খান, তথ্য ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম। এ ছাড়া অন্য সদস্যরা হলেন এ এ জিয়াউদ্দিন আহমাদ, মো. আজিজুর রহমান, মোয়াজ্জেম হোসেন মিঞা, জীবন পোদ্দার, আবু বকর মো. ইসমাইল, এ টি এম কাউসার, রুহুল আমিন ভূঁইয়া, সুলতান মাহমুদ, নূরে আলম আবদুল্লাহ, সত্যজিৎ ঘোষ, ফরহাদ আলম, এ কে এম ফজলুল হক আবুল কাশেম ও মশিউর রহমান৷ বিজ্ঞপ্তি৷