নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা সমিতি, ঢাকার সাধারণ সভা ও নতুন কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার রাজধানীর খামারবাড়িতে একটি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. শফিউল আলম ও সাধারণ সম্পাদক মো. আহসান কামাল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি এ বি এম শরীফ উদ্দিন। সভার উদ্বোধন ঘোষণা করেন সাংসদ মোতাহার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক এ কে এম মিজানুর রহমান। বিজ্ঞপ্তি