নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সরকারি কলেজ নাট্য ও সাংস্কৃতিক ঐক্যজোটের এক বছরমেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার ঐক্যজোটের সাধারণ সভায় উমর ফারুক বাহাদুরকে সভাপতি ও দেদীপ্ত সরকারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সোহাগ খান, ইফতেখার ইফতি ও জাকারিয়া জিগার, সহসাধারণ সম্পাদক ধরিত্রী রায় ও তৌশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শারমিন স্বপ্না ও ফাল্গুনী বিশ্বাস, দপ্তর সম্পাদক রুদ্র সাহা, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন, নাট্য সম্পাদক শামা লতিফ, সংগীত সম্পাদক হেম প্রভা রায়, নৃত্য সম্পাদক জ্যোতি সিং, প্রচার সম্পাদক তপন রায় প্রমুখ।