নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কমিটিতে ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস বিভাগের শিক্ষক মো. ফজলুল আউয়াল মোল্লাহকে সভাপতি এবং পোলট্রিবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শওকত আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া মো. হাবিবুর রহমান প্রামাণিক সহসভাপতি, মো. মোশাররফ উদ্দীন ভূঞা কোষাধ্যক্ষ, আহমদ খায়রুল হাসান সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ জাভিদুল হক ভূঞা ও মো. ওয়াকিলুর রহমান যুগ্ম সম্পাদক, মো. বদিউজ্জামান খান দপ্তর ও প্রচার সম্পাদক, মিনারা খাতুন সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক এবং মো. রোস্তম আলী তথ্য ও গবেষণা সম্পাদক পদে রয়েছেন।