প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে নিমাই ঘোষকে সভাপতি ও সংগ্রাম কুন্ডুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ওই সম্মেলনের আয়োজন করা হয়। এতে বৌদ্ধনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দে। সম্মেলনে আরও বক্তব্য দেন বরুণ রায়, চঞ্চল দাস, সুজিত বসাক, উত্তম ঘোষ, বাসুদেব পাল প্রমুখ।