প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে জেলা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গতকাল সোমবার দুপুরে ঘোষণা করা হয়েছে। সম্মেলনে আবদুল হালিমকে সভাপতি, প্রসেনজিৎ কুমার রায়কে সাধারণ সম্পাদক ও সবুজ বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। রাজবাড়ী সরকারি কলেজের মুক্তমঞ্চে গত রোববার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মানবেন্দ্র দেব, কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার, সহসভাপতি লিটন নন্দী, কলেজ কমিটির আহ্বায়ক সাগর রায় প্রমুখ। আলোচনা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের আজাদি ময়দানে এসে শেষ হয়। মধ্যাহ্নভোজের পর থেকে উদীচী শিল্পীগোষ্ঠী মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়।