নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ভূমিহীন সমিতির আঞ্চলিক সম্মেলন স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম। শেষে অজয় সেনকে সভাপতি ও আবদুল কাদেরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের ঘুড়কা আঞ্চলিক ভূমিহীন সমিতির নতুন কমিটি গঠন করা হয়। দ্বিতীয় পর্বে ভূমিহীন সাংস্কৃতিক দলের সদস্যরা গান, নাচ ও নাটক পরিবেশন করেন।