প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাসদ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলা বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র মেহেদী হাসানকে সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ৪১তম ব্যাচের ছাত্র শিহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের কমিটি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল আলম সুমন এই কমিটি ঘোষণা করেন। কমিটির এক নম্বর সহসভাপতি আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, এক নম্বর সহসম্পাদক আবদুল আওয়াল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি