প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গত বৃহস্পতিবার গঠন করা হয়েছে। এতে নজরুল ইসলাম খানকে সভাপতি ও লিপটন আহমেদ মল্লিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে কররা কাউলজানী দাখিল মাদ্রাসার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বিএনপির শিশুবিষয়ক সম্পাদক স্থানীয় সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির তিন সহসভাপতি মৃধা নজরুল ইসলাম, আলী এজাজ খান চৌধুরী রুবেল ও আবদুল কাদের সিকদার, সাধারণ সম্পাদক তারিকুল ইসলামও টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য ফিরুজ হায়দার খান প্রমুখ বক্তৃতা করেন।