প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে উদীচীর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা সদরে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। অনুপম মোদককে সভাপতি, অনিমেষ সাহাকে সাধারণ সম্পাদক এবং গৌতম দাসকে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্যের দ্বিবার্ষিক কমিটি হয়েছে। সকালে নবম সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মনি মোহন ধর। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।