প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার পিংনা ইউনিয়ন যুবদলের ১১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার। ওই কার্যালয়ে বৈঠক শেষে আনোয়ার সাদাতকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি