প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা রোভারের সপ্তম ত্রিবার্ষিক কাউন্সিলে আবদুল কাদেরকে জেলা কমিশনার এবং এমদাদুল হককে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পদাধিকারবলে এই কমিটির সভাপতি। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল প্রধান অতিথি হিসেবে কাউন্সিলের উদ্বোধন করেন। রোভার অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম এ এম সোহেল প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা রোভারের সহকারী কমিশনার এ কে এম হোসেন।