নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নতুন কমিটি হয়েছে। এতে আমজাদ হোসেন সিকদারকে সভাপতি ও আরমান হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে কর্মী সম্মেলন হয়। এতে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধান অতিথি ছিলেন। গাজী জামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব হাসমত আলী। ২৪ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।