প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইউসুফ মিঞা সভাপতি ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ ভোট গ্রহণ করা হয়। সহসভাপতি পদে মো. আশরাফুল আলম, যুগ্ম সম্পাদক পদে মাসুম মিঞা, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া, প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। সদস্য সুপ্রতিম সরকার, নাহিদা আক্তার, মো. আবদুল্লাহ আল মামুন ও রিতা ভট্ট। ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন।