প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গতকাল রোববার আবু সুফিয়ানকে আহ্বায়ক ও এনামুল কবিরকে সদস্যসচিব করে ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে পৌরসভার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সালেহ আহমদ। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মালেক হোসেন পীর ও রুহুল আমিন, সদস্য পদে সালেহ আহমদ, সঞ্চিতা চৌধুরী, এনাম আহমদ, কল্লোল তালুকদার, জাহাঙ্গীর আলম, শামস শামীম, সালেহীন চৌধুরী, রইসুজ্জামান, তারেক চৌধুরী, আকবর হোসেন, এমরানুল হক চৌধুরী, নুরজাহান বেগম ও গাজী আফজাল হোসেন।
সুনামগঞ্জ অফিস