নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী প্রেসক্লাবে গত শনিবার কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস এম নুরুল আমিন সরকার সহসভাপতি ও দৈনিক করতোয়ার চিলমারী প্রতিনিধি জিয়াউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে সভাপতি পদে দৈনিক দিনকাল-এর প্রতিনিধি মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মো. সিদ্দিকুল ইসলাম সিদ্দিক এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত-এর প্রতিনিধি মো. আবদুর রশিদ আনছারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।