নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেদী হাসানকে সভাপতি ও জাকারিয়া খন্দকারকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের ২৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন জালাল শিকদার ও সুমন সূত্রধর, সাংগঠনিক সম্পাদক ধীশন প্রদীপ চাকমা।