নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের ত্রিবার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত বুধবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। এতে আনোয়ারুল হক সভাপতি, সরকার রকীব আহমেদ সহসভাপতি, এমদাদুল হক সম্পাদক, মাইদুল ইসলাম সহসম্পাদক, আরমান আলী সাংগঠনিক সম্পাদক, আসাদুজ্জামান খোকন কোষাধ্যক্ষ, রবিউল আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক, এস এম গোলাম মোস্তফা ও মঞ্জুরুল ইসলাম কার্যকরী সদস্য নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে ওই কমিটি ঘোষণা করে। নির্বাচন পরিচালনা করেন আরিফুর শাহীন, হারুন-উর রশীদ ও ফিরোজ হায়দার।