প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্মকর্তা কল্যাণ সমিতির ২০১৭-২০১৯ মেয়াদে নতুন কমিটি হয়েছে। এতে ব্রির উপপরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) এমরান হোসেন সভাপতি এবং প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সম্পাদক রাসেল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ব্রি সদর দপ্তর গাজীপুরের ডরমিটরির ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সাধারণ সভায় ১৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়। ব্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গাজীপুর প্রতিনিধি