প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি পদে শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম পুনর্নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার স্থানীয় একটি পার্কে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভায় তাঁদের ফের নির্বাচিত করা হয়। সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমিতির সাড়ে পাঁচ শ সদস্য উপস্থিত ছিলেন। সমিতির ২১ জন সদস্য কণ্ঠভোটে নির্বাচিত হন। এর আগে সাধারণ সভায় বক্তব্য দেন ব্যবসায়ী শহিদুল ইসলাম, ইছাহাক আলী, এস এম ওয়াজেদ আলী, নজরুল ইসলাম, মো. সুজাউদ্দৌলা প্রমুখ। সভায় সাধারণ সম্পাদক প্রতিবেদন ও সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি