নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর সর্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জবরদখলকৃত দেবোত্তর ভূমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। পরে কাউন্সিল অধিবেশনে জে এল ভৌমিককে সভাপতি ও নারায়ণ সাহা মনিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।